
দুই বছর পর কোচিংয়ে ফিরলেন রাউল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৫:৩২

ইউনাইটেডের কোচের পদে নিজেকে যোগ্য মনে করছেন ক্যারিক। ছবি: এএফপি
নটিংহ্যাম ফরেস্টের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় চাপ বেড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর। জয় দিয়ে নটিংহ্যাম অবনমন জোন থেকে বেরিয়ে যাওয়ায় ইউনাইটেডকে তাদের জায়গায় চলে যেতে হয়।
ইউনাইটেড গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলেও অবনমন জোন থেকে বেরিয়ে আসতে পারেনি। ভিলার কাছে তারা হারতেই যাচ্ছিল, যোগ করা সময়ের দুই গোলে হার এড়িয়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র করে। তবুও ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে তাদের অবস্থান। ১০ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিততে পেরেছে তারা।
এমন শুরুর পর ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিককে নিয়ে সমালোচনা হওয়াই স্বাভাবিক। কিন্তু ক্যারিক দাবি করছেন, নিজের দায়িত্বে তার বহাল থাকা উচিত। তার যুক্তি, দায়িত্বে থাকার পক্ষে যথেষ্ট ইতিবাচক প্রমাণ রয়েছে।
ভিলার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। শতভাগ নিশ্চিত। আমার মনে হয়, দায়িত্বে থাকার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে। গোল ম্যাচের গতিপথ বদলে দেয়, আর এসব পরিস্থিতি সামলাতে হয়। এটি এমন একটি জায়গা, যেখানে আমাদের অনেক উন্নতি করতে হবে। তবে ইতিবাচক দিকও যথেষ্ট রয়েছে। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু সময়ে আমরা নিজেরাই নিজেদের কাজ কঠিন করে তুলছি।’
তিনি বলেন, ‘ক্লাবকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সে বিষয়ে আমার ধারণা একেবারে পরিষ্কার। আর সেই পথের মূল লক্ষ্য হতে হবে ম্যাচ জেতা।’
সংবাদ সম্মেলনে যাওয়ার আগে স্কাই স্পোর্টসের সাক্ষাৎকারেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় ক্যারিককে। আগামী কয়েক দিনে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ক্যারিক পাল্টা প্রশ্ন করেন, ‘আলোচনা?’ সমর্থকেরা এমন আলোচনাই প্রত্যাশা করবেন, এমন মন্তব্য করা হলে ক্যারিক বলেন, ‘আপনি কি তাই মনে করেন?’
এরপর তিনি বলেন, ‘আমরা যথেষ্ট ম্যাচ জিততে পারিনি। তবে আমি সামনে এগিয়ে যেতে এবং এত দিন ধরে যে কাজগুলো করছি, সেগুলো চালিয়ে যেতে চাই। কয়েকটি ভুল শুধরে নিতে হবে এবং ম্যাচ জিততে হবে।’
প্রাসঙ্গিক: