
আশরাফুলের কৃতিত্ব দিতে কার্পণ্য করলেন না সালাউদ্দিন
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৯:১২

জস বাটলার। ছবি: সংগৃহীত
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চান জস বাটলার। তাই মাঠে ফেরার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এতে আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি সবকিছু পরিকল্পনামতো না এগোলে আগামী বছরের সেপ্টেম্বরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নাও পারেন তিনি।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে ১২ থেকে ১৬ সপ্তাহ লাগতে পারে।
নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’-এ বাটলার বলেন, 'এখনই নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তবে সার্জন ও চিকিৎসকেরা বলেছিলেন, অস্ত্রোপচারের দিন থেকে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে আবার খেলার মতো অবস্থায় ফেরার লক্ষ্য রাখা যায়। আশা করি, তার আগেই ব্যাট হাতে নিতে পারব।'
জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে খেলতে না পারলেও দক্ষিণ আফ্রিকার এসএ২০ প্রতিযোগিতা দিয়ে ফেরার আশা করছেন তিনি। বাটলার বলেন, 'জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের কয়েকটি ম্যাচ আছে। সেগুলো হয়তো আমার জন্য একটু আগেভাগে হয়ে যাবে। তবে এসএ২০-তে ফেরা আমার মাথায় থাকা একটি লক্ষ্য।'
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরতে চান বাটলার। তার ভাষায়, 'আমি কোনোভাবেই তাড়াহুড়ো করতে চাই না। আগামী বছর অনেক ক্রিকেট রয়েছে। আশা করি, ক্যারিয়ারেও আরও কয়েক বছর বাকি আছে। পুরোপুরি সুস্থ হতে যদি এক-দুই সপ্তাহ বেশি লাগে, তাহলে আমি সেই সময়টুকু নেব।'