
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের পাঁচ পদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৭:০

সাদমান ইসলাম। ছবি: এএফপি
মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। তবে দিন শেষে সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হলো না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন তিনি। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয়বার খেলা বন্ধের পর শেষ পর্যন্ত প্রথম দিনের খেলাই শেষ হলো। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। সাদমানের সঙ্গে ১০ রানে অপরাজিত আছেন লিটন দাস।
প্রথম দিনে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে ৭৪ ওভার। দিনের শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের ইনিংসটিকেও বড় করেছেন সাদমান। তবে আলোকসম্পতার কারণে শতকের অপেক্ষায় থাকতে হলো তাকে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তবে শুরুতেই তানজিদের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর মুমিনুলের সঙ্গে ৫৯ রানের জুটি বাধেন সাদমান। মুমিনুল ফেরেন ২৮ রান করে।
অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর হৃদয়কে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকেন সাদমান। তবে তবে ব্যক্তিগত ৪২ রানে পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন হৃদয়। এরপর নামেন লিটন।
সাদমান-লিটন জুটি এগোতে থাকলে দুইবার খেলা বন্ধ হয় আলোকস্বল্পতায়। শেষ পর্যন্ত আম্পায়ার প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।