
বিএনপিকে যারা ভোট দিয়েছে এবং দেয়নি সবাই নিরাপদে থাকবে: নয়ন

যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয় কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কাউন্টারটি পুনরায় চালু করা হয়। কাউন্টার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বলাকার বিক্রয় বুথটিতে কারিগরি জটিলতা দেখা দিলে নির্বিঘ্ন সুবিধা নিশ্চিত করতে হজ ক্যাম্প বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রে টিকিট রিইস্যুইংয়ের জন্য যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। সেখানে যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা যথাসময়ে জানানো হবে।