
সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৬

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন ও তার পরিবার। ছবি: সংগৃহীত
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি।
তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে গিয়ে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। এবার তাকে নিয়ে নয়, বরং তার সাত বছর বয়সী মেয়ে অরিন রাইন শর্মার অসাধারণ ভাষাদক্ষতা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
অসিনের স্বামী ও মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের পড়াশোনা ও ভাষা শেখার আগ্রহের কথা জানিয়েছেন।
তার দাবি, মাত্র সাত বছর বয়সেই অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। এসব ভাষার মধ্যে রয়েছে কোরিয়ান, জাপানিজ, থাই ও চাইনিজের মতো ভাষাও।
মেয়ের এই দক্ষতা নিয়ে রসিকতা করে রাহুল বলেন, ‘আমি নিজে তো মোটে দুটো ভাষায় কথা বলতে পারি, আমরা তো কেবল ইংরেজি আর হিন্দিতেই আটকে আছি!’
মেয়ের ভাষা শেখা ও পড়াশোনার প্রতি আগ্রহের পেছনে প্রযুক্তির চেয়ে বই এবং পারিবারিক পরিবেশের ভূমিকার কথা তুলে ধরেছেন রাহুল।
তার ভাষ্য অনুযায়ী, তাদের বাড়িতে টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ছোটবেলা থেকেই মেয়েকে ডিজিটাল ডিভাইসের সংস্পর্শ থেকে দূরে রাখা হয়েছে।
রাহুল জানান, তাদের বাড়িতে রয়েছে প্রচুর বই। অরিন এখন দ্বিতীয় শ্রেণিতে পড়লেও বাড়িতে অষ্টম ও নবম শ্রেণির বইও রাখা আছে।
এ নিয়ে মজার ছলে রাহুল বলেন, ‘আমাদের বাড়িতে শুধু বই আর বই। সম্ভবত মেয়ের স্কুলেও এত বই নেই, যত বই আমাদের ঘরে সাজানো আছে।’
মেয়ের পড়াশোনার পরিবেশ তৈরির কৃতিত্বও স্ত্রী অসিনকে দিয়েছেন রাহুল। তার মতে, সন্তানের শেখার আগ্রহ গড়ে তোলার ক্ষেত্রে অসিনের অবদান অনেক বেশি।
সাক্ষাৎকারে স্ত্রী অসিনের সঙ্গে দাম্পত্য জীবন নিয়েও কথা বলেছেন রাহুল শর্মা। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল অসিনকে বিয়ে করা—এমনটাই জানিয়েছেন তিনি।
কঠিন সময়ে অসিন যেভাবে তার পাশে থেকেছেন এবং সাহস জুগিয়েছেন, সে কথাও উল্লেখ করেন রাহুল। তার কাছে অসিন কেবল জীবনসঙ্গী নন, বরং জীবনের অন্যতম বড় শক্তি। স্ত্রীর বিশ্বাস ও সহযোগিতা তাঁর জীবনকে সহজ করেছে বলেও জানান তিনি।
দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল ক্যারিয়ার গড়ার পর বলিউডে পা রাখেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এরপর ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।
২০১৬ সালের জানুয়ারিতে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অসিন। ২০১৭ সালের অক্টোবরে তাদের ঘরে জন্ম নেয় কন্যা অরিন। বিয়ের পর থেকেই অভিনয় ও গ্ল্যামারজগৎ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।