
সেঞ্চুরির অপেক্ষায় দিন শেষ সাদমানের
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

জরিমানা হলো হারিস রউফের। ছবি: এএফপি
লাহোরে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান। শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরিতে পাওয়া সেই জয়ের ম্যাচেই আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় জরিমানার মুখে পড়েছে ইংল্যান্ড দলও।
ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৪৬তম ওভারে বিতর্কে জড়ান রউফ। নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ওয়াইডের আবেদন করার পর ইংল্যান্ডের উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান তিনি। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সতর্ক করার পরও কথা চালিয়ে যান রউফ। এ সময় তাকে ব্যাট উঁচু করতেও দেখা যায়।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদের লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় রউফকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ হওয়ায় মোট ডিমেরিট পয়েন্ট এখন পাঁচ।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে তিন ওভার পিছিয়ে থাকায় ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
রউফ ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
