
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:৭

নারী ফুটবল দলের অন্তর্বর্তী কোচ হিসেবে এরিক মাঁরের নাম ঘোষণা করেছে বাফুফে। ছবি: বাফুফে
ক্যান্সারে আক্রান্ত নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। চিকিৎসার জন্য নিজের দেশ ইংল্যান্ডে অবস্থান করছেন সাফজয়ী এই কোচ। বাটলারের অবর্তমানে দল সামলানোর জন্য আপাতত অন্তর্বর্তী কোচ নিয়োগ দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে এরিক মাঁরের নাম ঘোষণা করেছে বাফুফে। এক মাসের জন্য ফরাসি এই কোচকে দলের দায়িত্ব দেয়া হয়েছে বলে সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞতিতে জানিয়েছে বাফুফে।
এই সময়ে তিনি দলের দায়িত্ব পালন করবেন। মাঁরের অধীনেই নারী জাতীয় দল সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
গত মাসের শেষের দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাটলার। এরপর জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। ব্রিটিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে তাই এখনই আলোচনা করতে চায় না বাফুফে। সুস্থ হয়ে ফিরলে বাটলারের সঙ্গে চুক্তির বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
দীর্ঘদিন ঋতুপর্ণাদের দায়িত্ব সামলানো কোচের কাজে এখন পর্যন্ত সন্তুষ্ট ফেডারেশন। আপাতত সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলবে মারিয়া মান্ডার দল।
এদিকে, বাটলারের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে বাফুফে। এই ব্রিটিশ কোচ দ্রুত সুস্থ হয়ে আবারও দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদী দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।