
ইউনাইটেডে আসতে রাজি পচেত্তিনো, আর্জেন্টাইন কোচকে পেতে গুনতে হবে ১২৫ কোটি টাকা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৬

হামজার নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: বাফুফে
‘নতুন নেতা, নতুন অধ্যায়।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এভাবেই নতুন অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে ন্যুনতম গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আর সেই লক্ষ্যে লাল সবুজের দল মাঠে নামছে হামজার নেতৃত্বে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি।
শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে হামজার সঙ্গী হয়েছেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। তাদের দুজনকে জায়গা দিতে গিয়ে বেঞ্চে বসতে হয়েছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমকে। আর চোটের কারণে বাদ পড়েছেন বিশ্বনাথ ঘোষ। তার বদলে এই ম্যাচের শুরু থেকেই খেলবেন ভুটানের বিপক্ষে একমাত্র গোল করা মোহাম্মদ ইব্রাহিম। নম্বর নাইন পজিশনে খেলবেন তিনি।
সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জয় পেলেই সেমিফাইনালে এড়াতে পারবে ভারতকে। অন্যদিকে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য অলিখিত নকআউট ম্যাচ।, হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের হয়েই কথা বলছে। দুই দলের ১৮ দেখায় বাংলাদেশের জয় ১১টি, হার ৫টি আর ড্র হয়েছে ২ ম্যাচ।
সাফেও এগিয়ে বাংলাদেশ, ৪ জয়ের বিপরীতে ১টি হার।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।
শ্রীলঙ্কার একাদশ: সুজন পেরেরা (গোলরক্ষক), গ্যারেট কেলি, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, লিওন পেরেরা (অধিনায়ক), স্টিভেন সাকায়ারাজি, ক্লাউদিও কামার্কনেখট, নিলোশান সেন্থুরবাসন, উইলিয়াম থমাসন, আধাভান রাজমোহন, জেসন থায়াপারান।
প্রাসঙ্গিক: