
সুন্নত না পড়ে ফরজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে?
ধর্ম
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:১

৬ দেশের প্রখ্যাত কারি। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আয়োজক কমিটির মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে এবারের সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা অংশগ্রহণ করবেন। তাঁরা দিনব্যাপী পবিত্র কোরআনুল কারিমের মনোমুগ্ধকর তিলাওয়াত পেশ করবেন।
বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে তিলাওয়াত করবেন মিশরের প্রখ্যাত কারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।
স্বাগতিক বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও কারি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।
সম্মেলনটির যৌথ সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, এ আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য ও কেরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। দেশের কোরআন শিক্ষা ও কেরাতশাস্ত্রের প্রচার-প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।