
‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন পাউ কুবারসি, বার্সার দাপট
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

শাহরুখ খান ও জুহি চাওলা, কলকাতা নাইট রাইডার্সের দুই মালিক। ছবি: সংগৃহীত
মার্চ-মের গরমে আইপিএল আয়োজন করা হয় কেন— প্রশ্ন তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জুহি চাওলা। তার পরামর্শ, তুলনামূলক শীতল সময় অর্থাৎ জানুয়ারিতে আইপিএলকে এগিয়ে নেওয়া হোক।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জুহি এই প্রশ্ন তুলেন। তিনি মনে করেন, আইপিএলের এখন আর ক্রিকেটের ক্যালেন্ডারে নিজেদের জায়গা খুঁজে নেওয়ার প্রয়োজন নেই। বরং ক্রিকেটের ক্যালেন্ডারকে প্রভাবিত করার মতো অবস্থান আইপিএল ইতিমধ্যেই অর্জন করেছে।
জুহি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে প্রচণ্ড গরমের সময় আয়োজন করতে হবে? আর যদি ক্রিকেটের সূচি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারি কেন নয়? এতে আবহাওয়া ভালো থাকবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।’
তিনি আরও লেখেন, ‘আইপিএল অনেক দূর এগিয়েছে। এখন হয়তো এর আয়োজনের সময়সূচিও পরিবর্তন করার সময় এসেছে।’
আইপিএলের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ললিত মোদি জুহি চাওলার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আইপিএলের জন্য আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা বা উইন্ডো পাওয়ার প্রয়োজন নেই। আইপিএল বিসিসিআইয়ের মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। এটি কখন আয়োজন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের রয়েছে।’
তিনি লেখেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং খেলোয়াড়দের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। বছরের নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও বড় বিষয় হলো, আইপিএল এখন আর বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা খুঁজে বেড়ানো কোনো টুর্নামেন্ট নয়। বরং বিশ্ব ক্রিকেটকেই আইপিএলের অর্জিত অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।’
প্রাসঙ্গিক: