
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হচ্ছেন ক্যারিক, উত্তরসূরি হিসেবে আলোচনায় আর্জেন্টাইন!
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪

মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ছবি: এএফপি
ইউরোপে খেলা অনূর্ধ্ব-২১ বয়সী ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়কে দেওয়া মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন পাউ কুবারসি। লামিন ইয়ামাল, পেদ্রি ও গাভির মতো তরুণ প্রতিভাদের পর এবারও তরুণ ফুটবলারদের ওপর আস্থা রাখার সুফল পেল বার্সেলোনা।
বার্সেলোনা ও স্পেনের এই ডিফেন্ডারের জন্য ২০২৬ সালটি স্মরণীয় হয়ে থাকবে। ক্লাবের হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি স্পেনের জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন তিনি। এবার নিজের প্রজন্মের নতুন ‘গোল্ডেন বয়’ হিসেবে স্বীকৃতি পেলেন কুবারসি।
২০০৩ সাল থেকে প্রতিবছর এই আন্তর্জাতিক পুরস্কার দিয়ে আসছে ইতালির সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত। তবে এই পুরস্কার কোনো ফুটবলার একইবারই জিততে পারেন।
বার্সেলোনার জন্য এবারের পুরস্কার তালিকায় রয়েছে আরও দুটি সুখবর। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাকে সেরা সভাপতি নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে বার্সেলোনা বি নারী দলের খেলোয়াড় জুলিয়া গাল্লি জিতেছেন ‘বেস্ট ইতালিয়ান গোল্ডেন গার্ল’ পুরস্কার।
আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গোল্ডেন বয় পুরস্কারজয়ীদের তালিকা-
| সাল | গোল্ডেন বয় বিজয়ী |
|---|---|
| ২০০৩ | রাফায়েল ফন ডার ভার্ট (নেদারল্যান্ডস) |
| ২০০৪ | ওয়েইন রুনি (ইংল্যান্ড) |
| ২০০৫ | লিওনেল মেসি (আর্জেন্টিনা) |
| ২০০৬ | সেস্ক ফ্যাব্রেগাস (স্পেন) |
| ২০০৭ | সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা) |
| ২০০৮ | আন্দারসন অলিভেইরা (ব্রাজিল) |
| ২০০৯ | আলেকজান্দ্রে পাতো (ব্রাজিল) |
| ২০১০ | মারিও বালোতেল্লি (ইতালি) |
| ২০১১ | মারিও গোটসে (জার্মানি) |
| ২০১২ | ইসকো আলারকন (স্পেন) |
| ২০১৩ | পল পগবা (ফ্রান্স) |
| ২০১৪ | রাহিম স্টার্লিং (ইংল্যান্ড) |
| ২০১৫ | অ্যান্থনি মার্শিয়াল (ফ্রান্স) |
| ২০১৬ | রেনাতো সানচেস (পর্তুগাল) |
| ২০১৭ | কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) |
| ২০১৮ | ম্যাথিয়াস ডি লিখট (নেদারল্যান্ডস) |
| ২০১৯ | হোয়াও ফেলিক্স (পর্তুগাল) |
| ২০২০ | আর্লিং হালান্ড (নরওয়ে) |
| ২০২১ | পেদ্রি গঞ্জালেস (স্পেন) |
| ২০২২ | পাবলো গাভি (স্পেন) |
| ২০২৩ | জুড বেলিংহাম (ইংল্যান্ড) |
| ২০২৪ | লামিন ইয়ামাল (স্পেন) |
| ২০২৫ | দেজিরে দুয়ে (ফ্রান্স) |
| ২০২৬ |
|---|
| পাউ কুবারসি (স্পেন) |