
ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য প্রায় ১২ কোটি আবেদন
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: এসিসি
সপ্তাহ দুয়েক আগে নাহিদা আক্তারকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদার কাজ শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে। বিসিবি মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে অধিনায়ক করে নারী ইমার্জিং নেশন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
নাহিদা দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে। ২০২২ সালে অধিনায়কত্ব শুরু করা জ্যোতি গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। জ্যোতির নেতৃত্বের পুরোটা সময় তার ডেপুটি ছিলেন নাহিদা।
অধিনায়কত্বে ইস্তফা দিলেও জ্যোতি ক্রিকেট ছাড়ছেন না। তিনি নারী ইমার্জিং নেশন্স ট্রফির দলে রয়েছেন। বাংলাদেশকে মোট ৮২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ৩২ ম্যাচে জিতিয়েছেন এই উইকেটরক্ষক।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইমার্জিং নেশন্স ট্রফি শুরু হবে আগামী ১২ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, তাদের চার প্রতিপক্ষ হলো পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। লাল সবুজের প্রতিনিধিরা ১২ নভেম্বর পাকিস্তান, ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস ও ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে।
বাংলাদেশ স্কোয়াড
নাহিদা আক্তার (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানি।