
যুব এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

বাংলাদেশ ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। আত্মসমর্পণ করেছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে। অথচ দুদলের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ছিল ২৭ রানের।
টাইগাররা হেরেছে কোথায়?
সাদা চোখে দেখলে যে কেউ স্পিন বিভাগকেই দায়ী করবে। সাম্প্রতিক সময়ে পেস আক্রমণে বাংলাদেশ বিশ্বসেরাদের কাতারে উঠার আবেদন জাগালেও বিসিবি পুরনো দিনগুলোতে ফিরে এই টেস্টের উইকেট বানিয়েছিল স্পিনবান্ধব। মিরপুরে এমন উইকেটের স্বভাব অনুযায়ী, চতুর্থ ইনিংসে স্পিনারদের দাপট দেখানোর কথা। কিন্তু বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে প্রথম ইনিংসে ৮ উইকেট নিলেও এই ইনিংসে একটিও পাননি।
অথচ বিদেশ বিভুঁইয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ঠিকই দাপট দেখিয়েছেন। জোমেল ওয়ারিক্যান বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন রোস্টন চেজ।
হারের পেছনে ব্যাটিং ও ফিল্ডিংয়েরও দায় আছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত যেমন বলেছেন, ‘আমি মনে করি, ড্রেসিংরুমের পরিবেশ এবং আমাদের প্রস্তুতি দুটোই ভালো ছিল। খেলোয়াড়রা দলের জন্য ভালো করতে সত্যিই চেয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। কারণ, আগেই বলেছি যে তিন বিভাগেই আমরা ভালো করতে পারিনি।’
শান্ত বাজে ফিল্ডিংয়ের কথা বিশেষভাবে বলেছেন। পুরো টেস্টজুড়ে টাইগাররা দৃষ্টিকটু অনেকগুলো ক্যাচ মিস করেছে। কেবল দ্বিতীয় ইনিংসে ৮১ রান করা ব্রান্ডন কিংয়ের ক্যাচই ছাড়া হয়েছে দুবার। একবার নাজমুল হোসেন শান্ত, আরেকবার ইবাদত হোসেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ছেড়েছে চারটির বেশি ক্যাচ।
আর বাজে ব্যাটিং তো আছেই। তাওহীদ হৃদয় আউট হয়েছেন প্রশ্নবিদ্ধভাবে ব্যাট চালিয়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের প্রমাণ নাঈম হাসানের ইনিংস। এই টেলএন্ডার ফিফটি করতে পারলেও বাকিদের কেউ ৩০-ও ছুঁতে পারেননি।