
‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ সরফরাজের
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৬:৭

মুমিনুলের (বাঁয়ে) বদলি হিসেবে ডাক পেলেন অমিত হাসান। ছবি: সম্পাদিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন মুমিনুল হক। এই চোটের কারণে শেষ পর্যন্ত দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তার জায়গায় কনকাশন সাব হিসেবে ম্যাচের বাকি অংশে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। ম্যাচের পর বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না মুমিনুলের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ডাক পেয়েছেন অমিত হাসান। মুমিনুলের চোট বদলি হিসেবে দলের দরজা খুলে দিয়েছে তার সামনে। দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এই একটিই।
কনকাশন সাবের প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাতজনিত কারণে কনকাশন শনাক্ত হলে সেই ক্রিকেটারকে মাঠে ফেরার আগে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। আর সে কারণেই সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন এই সাবেক অধিনায়ক।
গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া অমিতের। কিন্তু দুই ইনিংসেই সুবিধা করতে না পারায় এরপর দল থেকে বাদ পড়েন তিনি।
চলমান জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে দারুণ ফর্মে আছেন অমিত। পাঁচ ইনিংসেই করেছেন ৩৬১ রান, নামের পাশে আছে ডাবল সেঞ্চুরিও।
সিলেট টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।