
মিরপুর টেস্টে বাংলাদেশের ৮ উইকেটের হার
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৫৭

অভিবাদন জানাতে জোড়ো হওয়া সতীর্থদের মধ্যমণি রাবাদা। ছবি: এএফপি
কেপটাউন টেস্টে আজকের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জোড়া আঘাত হানেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে সাজঘরে পাঠান তিনি।
ডানহাতি পেসার এখানেই থামেননি, ট্রাভিস হেডকে শিকারের মাধ্যমে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটটিও নিজের ঝুলিতে পুড়েন তিনি। হেডের উইকেটটি রাবাদার জন্য অন্য দুটি উইকেটে মতো নয়, এটি অনেকটা স্পেশাল। এই উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে সাড়ে ৩০০ উইকেট শিকারে বলের হিসাবে দ্রুততম বনে গেছেন তিনি।
রাবাদা ৩৫০ উইকেট নিয়েছেন ১৩ হাজার ৮০৮ বল করে। এই তালিকায় পরের কয়েকটি নামও কিংবদন্তিদের। ডেল স্টেইন ১৪ হাজার ৭১৯, ওয়াকার ইউনিস ১৪ হাজার ৯০৫ ম্যালকম মার্শাল ১৬ হাজার ২৮৫ ও মিচেল স্টার্ক ১৬ হাজার ৯০৮ বল করে সাড়ে তিনশর ক্লাবে পা রাখেন।
ম্যাচের হিসাবে ৩৫০ উইকেট শিকারে রাবাদা যৌথভাবে চতুর্থ দ্রুততম, তার সঙ্গী মার্শাল। এখন পর্যন্ত মোট ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। সবচেয়ে দ্রুততম রিচার্ড হ্যাডলি ও স্টেইন। তাদের দুজনের লেগেছে ৬৯ ম্যাচ। ডেনিস লিলি এর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৫০ উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাকগ্রা ৭৪, ইউনিস ৭৮ ও ইমরান খান ৭৯ ম্যাচ খেলে ৩৫০ উইকেট নিয়েছেন।
রাবাদার তোপের পর ঘূর্ণি জাদু দেখিয়েছেন সাইমন হারমার। রাবাদার মতো তিনিও টানা তিনটি উইকেট নিয়েছেন। তাতে অস্ট্রেলিয়া ৬২ তুলতেই ৭ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে। ২৮৮ রানের লক্ষ্য পাওয়া দলটির সামনে আরও ২২৬ রানের পাহাড়ে উঠার চ্যালেঞ্জ।