
ইসলামে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত
ধর্ম
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:১৮

কিথ মরিস
খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া কিথ মরিস এলিসন ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ২০০৭ সালের ৪ জানুয়ারি শপথ গ্রহণের সময় তার ব্যবহৃত একটি কুরআন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন এলিসন। ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহী হন তিনি। তাদের সঙ্গে ধর্ম ও বিশ্বাস নিয়ে আলোচনার পর জুমার নামাজে অংশ নেন। পরে ইসলামের সাম্য ও সামাজিক ন্যায়বিচারের শিক্ষা তাকে আকৃষ্ট করে।
আইন বিষয়ে পড়াশোনা শেষে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এলিসন। নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করার পাশাপাশি মিনেসোটা অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল জেলা থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন তিনি।
শপথের আনুষ্ঠানিকতার জন্য এলিসন বেছে নেন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা দুই খণ্ডের একটি ইংরেজি অনুবাদের কুরআন। ‘দ্য কুরআন, কমনলি কলড দ্য আলকুরান অব মোহাম্মদ’ নামের বইটি ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত হয়। আরবি থেকে এর ইংরেজি অনুবাদ করেছিলেন জর্জ সেল।
জেফারসন ১৭৬৫ সালের দিকে বইটি সংগ্রহ করেছিলেন। পরে ১৮১৫ সালে নিজের ব্যক্তিগত সংগ্রহের ৬ হাজার ৪৮৭টি বইয়ের সঙ্গে কুরআনের এই দুই খণ্ডও কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে বই দুটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন অগ্নিকাণ্ডের পরও কুরআনের এই সংস্করণ অক্ষত ছিল।
তবে একটি বিষয় উল্লেখযোগ্য, ২০০৭ সালের ৪ জানুয়ারি কংগ্রেসের ফ্লোরে সম্মিলিত শপথের সময় এলিসনের হাতে জেফারসনের কুরআন ছিল না। একই দিন ক্যাপিটল ভবনের স্যামুয়েল রেবার্ন কক্ষে স্পিকার ন্যান্সি পেলোসির উপস্থিতিতে পৃথক আনুষ্ঠানিকতায় তিনি কুরআনটির ওপর হাত রেখে শপথ নেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
সূত্র: রেডিও ফ্রি ইউরোপ
প্রাসঙ্গিক: