মহাঅষ্টমী: দেবী দুর্গার শক্তি, চামুণ্ডার আবির্ভাব ও অসুরবধের পৌরাণিক ইতিহাস
শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী। শারদীয় দুর্গাপূজার অষ্টম তিথিতে পালিত এই দিনটি শক্তি, সাহস, ভক্তি ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা, অঞ্জলি, বিশেষ পূজার্চনা এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে মহাঅষ্টমীর গুরুত্ব শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেবী দুর্গার অসুরবধ, দেবী চামুণ্ডার আবির্ভাব এবং ন্যায় প্রতিষ্ঠার এক গভীর পৌরাণিক আখ্যান।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৫:৩১