
ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ে এনসিপির একগুচ্ছ নির্দেশনা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৭:২৩

রাজধানীতে এনসিপির কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ
পুলিশকে লাঠিয়াল বাহিনী না বানিয়ে জনগণের ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, সহজ-সরল বিশ্বাসের বাহানায় ক্রসফায়ারের হুমকিদাতা এবং অদক্ষ আইজিপির অবিলম্বে অপসারণ চাই।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে এনসিপির লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগে এ ব্যাপারে কথা বলেন তিনি।
হাসনাত বলেন, বিএনপি আমলে দেশে মন খারাপ করার অধিকারটুকুও নেই। সমালোচকদের তুলে নিয়ে মামলা ও ক্ষমতার ভয় দেখানো হচ্ছে।
তৃণমূলের কর্মীর লাশের দাম ২০ লাখ টাকা আর নেতাদের সন্তানরা বিদেশে নিরাপদে সুসময় উদযাপনে ব্যস্ত অভিযোগ করে তিনি বলেন, এই লড়াই কোনো দলীয় রেষারেষি নয়। এটি পূর্বপ্রজন্মের রাজনৈতিক বাটপারি ও হঠকারিতার বিরুদ্ধে নতুন প্রজন্মের লড়াই।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র নির্বাচিত করে; ঢাকা দক্ষিণে চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ইনসাফের শাসন কায়েম করা হবে।
এদিকে, একই আয়োজনে অংশ নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরে তাদের দম্ভোক্তি ও বাহাদুরিতে খুবই আশ্চর্য হই।
তিনি বলেন, এই জুলাই বিপ্লব এদেশের আপামর জনতার। এটা কখনওই বিএনপির না।
নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম দ্বিগুণ পর্যন্ত করে ফেলা হয়েছে উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, উপবাসের গল্প শুনতে চাই না; ১,২০০ টাকায় গ্যাস, সহনীয় বিদ্যুৎ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপত্তা চাই।
একইসঙ্গে, দুঃশাসন ও দেশের নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতায় অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।