
ঢাকা-দাম্মামগামী বিমানের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:২০

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সরকার যদি বিধবা কার্ড চালু করে, সেক্ষেত্রে এমপির বউও এ কার্ড সবার আগে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করেন।
চুয়েটের উপাচার্যের কঠোর সমালোচনা করে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসিকে শিক্ষক-শিক্ষার্থীরা চায় না। তাকে ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায় এবং তাদের মধ্য নূন্যতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই। তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।’
এ ছাড়া সংসদ সদস্যের পরিবারের সদস্যরা সারের ডিলার পাওয়ায় এ নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত কিছুদিন আগে আমরা শুনলাম সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে, এমনকি শ্যালিকাও ডিলার পেয়েছে। এখন সরকার যদি বিধবা কার্ড চালু করে সেক্ষেত্রে এমপির বউও এ কার্ড নেবে। বেকার কার্ডও তারা সবার আগে পাবে।’
বাংলাদেশ বিনির্মাণে জেনজি জেনারেশনের যোগ্য ও মেধাবীদের প্রাধান্য দিতে সরকারের প্রতি দাবি জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।