
সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা নিয়ে কাজ করছে তরুণদের ‘নাভান ফাউন্ডেশন’
অন্যান্য
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৪:১৪

রবীন্দ্রনাথ ঠাকুরের ময়মনসিংহে আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। ছবি: সময় নিউজ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ময়মনসিংহে আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্র-আলোয় ময়মনসিংহ: শতবর্ষে ফিরে দেখা’ শীর্ষক অনুষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ময়মনসিংহ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, আজকের এই বিধ্বস্ত বাংলাদেশে, যখন আমাদের স্বপ্নগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, তখন আমরা রবীন্দ্রনাথকে নতুন করে স্মরণ করছি। তার সময়ের দিকে ফিরে তাকিয়ে আমরা ভাবতে পারছি, মানুষ কতটা মহৎ হতে পারে। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও জীবনবোধ আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ফেব্রুয়ারিতে ময়মনসিংহে এসেছিলনে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক শাহ্ মো. আতিকুল হক।
অনুষ্ঠানে ‘অস্মিত রবীন্দ্রনাথ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া ‘ময়মনসিংহে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষ: তাৎপর্য ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ। আলোচনায় অংশ নেন শিক্ষক, প্রাবন্ধিক ও গবেষক স্বপ্ন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন খান, আনন্দ মোহন কলেজের অধ্যাপক বিমল কান্তি দে, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম এবং সংগঠনটির সভাপতি মফিদুল হক।