
সুকান্তের সংগ্রামী চেতনা সমাজে ছড়িয়ে দেয়ার তাগিদ
অন্যান্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

সাময়িক আর্থিক সহায়তার পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে তরুণদের সংগঠন ‘নাভান ফাউন্ডেশন’। পোশাক বিতরণ, চিকিৎসায় সহায়তা, কর্মসংস্থানের উপকরণ সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগে খাদ্যসহায়তার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।
স্কুল-কলেজপড়ুয়া কয়েকজন তরুণ-তরুণীর উদ্যোগে যাত্রা শুরু হয় নাভান ফাউন্ডেশনের। সংগঠনটিতে আছেন ফাতিম আনজুম আনান, অমিত শর্মা, মুশফিকউল ইসলাম আদনান, শামস আল তাহসিন, অহেনজিতা, আব্দুল্লাহ মারসাদসহ কয়েকজন তরুণ।
সংগঠনটির কার্যক্রমের শুরুতে এতিম শিশুদের জন্য ঈদের পোশাক সংগ্রহ ও বিতরণ করা হয়। এ উদ্যোগের অংশ হিসেবে নিউ মার্কেট ও বঙ্গবাজার থেকে পোশাক সংগ্রহ করে ‘শিশুদের জন্য আমরা’ অনাথ আশ্রমের শিশুদের মধ্যে বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এ ছাড়া কুরবানির ঈদে ৪০ থেকে ৪৫ জন এতিম শিশুর সঙ্গে সময় কাটানো, তাদের প্রয়োজন ও স্বপ্নের কথা শোনা এবং সহযোগিতার উদ্যোগ নেয় সংগঠনটি।
প্রাকৃতিক দুর্যোগেও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে নাভান ফাউন্ডেশন। চট্টগ্রামে বন্যার পর ‘প্রজেক্ট চট্রলা’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ২২ দিনের পরিকল্পনা ও বাস্তবায়নে ৭০টির বেশি পরিবারের প্রায় ২৮০ জন মানুষের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশে কার্যক্রমের পাশাপাশি দেশের বাইরেও সংগঠনটির পরিসর বাড়ছে। বর্তমানে অস্ট্রেলিয়ায়ও এর একটি শাখা রয়েছে। বিভিন্ন দেশ থেকে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে তা দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।
নাভান ফাউন্ডেশনের সদস্যদের মতে, শুধু এককালীন সহায়তা নয়, মানুষের আয় ও জীবিকার স্থায়ী ব্যবস্থা তৈরির মধ্য দিয়েই দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব। সে লক্ষ্যেই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থান ও স্বাবলম্বিতা তৈরির উদ্যোগ নিতে চান তাঁরা।
প্রাসঙ্গিক: