
দুই সন্তানের দিকে তাকিয়ে বাঁচার আকুতি ক্যানসার আক্রান্ত ফাতেমার
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫

সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের। ফাইল ছবি
একাধিক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্বাক্ষর জালিয়াতি করে শেয়ার স্থানান্তর ও জালিয়াতির আশ্রয় নেন। পাশাপাশি তিনি আরজেএসসি ফরম (১১৭) জালিয়াতি করেন। এ ছাড়া ভুয়া কাগজপত্র তৈরি করে একাধিক ব্যাংক হিসাব খুলে অর্থ আত্মসাৎ করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষ সিআর মিস কেস ফাইল করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।