
আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার
প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২২:২৩

নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন মারুফ। বিষয়টি সামনে আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি ওঠে।
এদিকে বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মারুফ। তার এই বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। নোটিশ দেয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী? আমি নিজেই এই সংগঠনে থাকতে চাই না।