
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইওর গভর্নর হলেন অ্যামি অ্যাক্টন
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে। এতে বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে হামলার তথ্য নিশ্চিত করেনি সৌদি।
আজ বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি এখন আর নিরাপদ নয়। এ অবস্থায় আন্তর্জাতিক বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সৌদি আকাশসীমা এড়িয়ে চলার বিষয়ে আগের সতর্কতা পুনর্ব্যক্ত করেছে হুতিরা। তবে মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে এ সতর্কতা প্রযোজ্য নয় বলে জানান তিনি।
এদিকে সৌদি আকাশসীমা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) জারি করা সতর্কতা এখনো কার্যকর রয়েছে। রিয়াদ অঞ্চলে বিশেষ করে বিমানবন্দর এলাকায় বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়েছে।
অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে তাদের সেনারা অগ্রসর হয়েছে। এ অভিযানে যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তা নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর জবাবে আল-জাওফের পূর্বাঞ্চলে সেনাদের অবস্থান লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুতিরা।
তথ্যসূত্র: সাফাক নিউজ ও রয়টার্স