
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি
চলতি সপ্তাহের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সোমবার (১৬ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ইকোনমিক লিডার্স সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে শি, পুতিন ও ট্রাম্প মিলিত হবেন।
তিন নেতার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানাননি। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস, পর দিন ক্রেমিলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিন নেতার মধ্যে বৈঠকের খবর নিশ্চিত করেছিলেন।
বৈঠকের বিষয়ে ওয়াশিংটনের অগ্রাধিকারগুলোর কথা তুলে ধরতে গিয়ে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়টি এই আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।
ওয়েলস বলেন, ‘অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই ধরনের অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
ওয়েলস আরও জানান, বৃহস্পতিবার বিকেলে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন; এরপর ত্রিপাক্ষিক অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে চীনে সরকারি সফর শেষ করবেন।
চীনের প্রযুক্তিনগরী শেনজেনে ১৮থেকে ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুশ্ঠত হওয়ার কথা রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড