
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল জানা যাবে কখন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ সামরিক অভিযান চালাতে হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো পিকঅ্যাক্সে অভিযান চালাতে হতে পারে। আমরা চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এটি করতে পারি। যখনই চাই, ঠিক তখনই করতে পারি (হামলা)।’
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার বিষয়টিও নাকচ করেননি ট্রাম্প।
তিনি বলেন, ‘তারা যদি কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে এটি (যুদ্ধ) ঘটতে পারে। তবে তারা খুব করেই চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও অনেক বেশি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাইব। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।’
সূত্র: মিডল ইস্ট আই