
এক কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৩২

মাদ্রাসায় হামলার অভিযোগে করা মামলায় জামিনের আবদেন করেছিলেন শাহজালাল রুমী। ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ তুলে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে জামিনের শর্ত হিসেবে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেয়া ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
এদিকে, ঘটনার পর ওই মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী শিশুটির অভিভাবক শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরপর মামলায় নিজের পক্ষে আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।