
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জয়-পরাজয়ের হিসাবসহ জরুরি ৭ প্রশ্নের উত্তর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২১:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শিগগিরই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক ভাষ্যকার। প্রতীকী ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শিগগিরই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার অভিযোগ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের হামলা চালাতে ট্রাম্পের ওপর ‘চাপ’ সৃষ্টি করছেন।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন এই দাবি করেন। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করেন। এটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনার একটি।
কার্লসনের দাবি, ইসরাইলি গোয়েন্দাদের ধারণা, ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। ফলে প্রচলিত অস্ত্র দিয়ে এসব স্থাপনায় আঘাত করা কঠিন। এ কারণেই যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেন তিনি।
এক্সে কার্লসন লেখেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপের মুখে ট্রাম্প প্রশাসন কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে।’
টাকার কার্লসন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত। তিনি একসময় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ছিলেন। বর্তমানে সামাজিক মাধ্যমে নিজের স্বাধীন রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা করেন। সেখানে নিয়মিত মার্কিন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন কার্লসন।