
বোমা হামলার হুমকি, খালি করা হলো ইতালির ৩০০ স্কুল
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩১

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
এর আগে গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান এ সিদ্ধান্ত নিলো।
বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান।
বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে সৃষ্ট সব ধরনের পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। ইরানের বিবৃতিতে আর্জেন্টিনার স্থলবাহিনীর কথাও উল্লেখ করা হয়নি।
গত এপ্রিলে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে মিত্র দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর এই সিদ্ধান্ত নেয় বুয়েনস এইরেস।
আর্জেন্টিনা জানিয়েছিল, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার কারণে আইআরজিসির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে দেশটি। দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন।
সূত্র: রয়টার্স।
প্রাসঙ্গিক: