
নির্বাচনপ্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২০:৩৮

আজ সোমবার লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত
লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) নেউত মারদখাই এলাকার কাছে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, বিস্ফোরণের পর আহতদের মধ্যে আটজনকে গুরুতর ও মাঝারি অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, কিবুতজ মানারা ও কিবুতজ ইয়িফতাখের মাঝামাঝি এলাকায় বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। বিস্ফোরণের কারণ ও উৎস অনুসন্ধানে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আলজাজিরার সাংবাদিক নুর ওদেহ জানান, লেবানন সীমান্তবর্তী ওই এলাকায় কয়েকজন ইসরাইলি নাগরিক পিকনিক করতে বা হাইকিংয়ে যান। তাদের আশপাশেই বিস্ফোরণটি ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
নুর ওদেহ বলেন, ঠিক কী ঘটেছে বা বিস্ফোরণের উৎস কী, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, উত্তর ইসরাইল, বিশেষ করে আপার গ্যালিলি ও লেবানন সীমান্তবর্তী এলাকা এখনো সামরিক অভিযানের ঝুঁকির মুখে রয়েছে।
তিনি আরও বলেন, গত তিন বছরে ওই অঞ্চলে হাজার হাজার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ফলে সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বিস্ফোরণের ঘটনায় ইসরাইলের রাজনৈতিক মহলেও তৎপরতা শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।
তথ্যসূত্র: আল জাজিরা