
জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৫২

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটি। একই সঙ্গে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) একটি নিম গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহ-সভাপতি শরিফুল ইসলাম শাওন ও বায়েজিদ রহমান সাহিন এবং দফতর সম্পাদক আতাউর রহমান।
এ ছাড়া ফোরামের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আলিম আল রাজি লিটন, সহ-সভাপতি বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান ও মির্জা মোস্তফা জামান, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী ও সুমন ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, জাকারিয়া পান্না, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ ফোরামের পাঁচ শতাধিক নেতাকর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।