
ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ পড়লেন কারা?
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৪৩

জয়ের সুবাদ পাচ্ছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত
ডারবান টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে শেষ দিনে তাদের করতে হবে আরও ৩১৯ রান, হাতে আছে ৬ উইকেট। ৪২১ রানের বিশাল লক্ষ্য দিয়ে স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনে ব্যাট হাতে আবারও উজ্জ্বল ছিলেন ম্যাট রেনশ। প্রথম ইনিংসে ১৯০ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও খেলেছেন দারুণ ইনিংস। ৯৯ বলে ৮২ রান করেন তিনি। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে অস্ট্রেলিয়া।
নিক ম্যাডিনসনও ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৩৮ বলে ৪৮ রান করেন তিনি। দুই ব্যাটারের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে অধিনায়ক প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ে আরও গতি পায় ইনিংস।
মাত্র ১২ বলে অপরাজিত ৩২ রান করেন কামিন্স। তার ইনিংসে ছিল চারটি ছক্কা। সাইমন হারমারের এক ওভারেই তিনটি ছক্কা হাঁকান অস্ট্রেলীয় অধিনায়ক। সব মিলিয়ে দ্রুত রান তুলে ৬ উইকেটে ৩১৪ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
চা বিরতির আগেই ইনিংস ঘোষণা করায় দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার জন্য যথেষ্ট সময় পায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।
শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আর ৬ উইকেট। অন্যদিকে বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ বাঁচানোই এখন দক্ষিণ আফ্রিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।