
সৌদি-ইয়েমেন উত্তেজনায় লাভ হবে ইসরাইলের, আঞ্চলিক শান্তির আহ্বান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:২৫

রোববার (১১ অক্টোবর) ওমর দোরোস্তারান নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ছবি: সংগৃহীত
ইরানের বিচার বিভাগ সোমবার (১২ অক্টোবর) এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে, যিনি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে ২০২৪ সালে চালানো প্রাণঘাতী হামলায় সহায়তা এবং পরবর্তী সময়ে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রমে সহযোগিতা করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সুপ্রিম কোর্টে সাজা বহাল থাকার পর রোববার (১১ অক্টোবর) ওমর দোরোস্তারান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের আনুষ্ঠানিক সংবাদমাধ্যম মিজান অনলাইন’-এর তথ্য অনুযায়ী, দোরোস্তারান ছিলেন ‘জইশ আল-আদল’-এর একজন সক্রিয় সদস্য; এটি ইরানের সরকারের বিরোধী একটি সুন্নি সশস্ত্র গোষ্ঠী।
সংস্থাটি আরও জানিয়েছে, সশস্ত্র জঙ্গিদের ইরানে প্রবেশে সহায়তা করা, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা এবং হামলা চালানোর উদ্দেশে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করাসহ বিভিন্ন ধরনের ‘লজিস্টিক সহায়তা’ দেওয়ার দায়ে দোরোস্তারান দোষী সাব্যস্ত হন।
নতুন করে সংঘাতের ঢেউয়ের মধ্যেই এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল; এর পাশাপাশি রোববার আইআরজিসি নিশ্চিত করেছে যে, এক অভিযানের সময় ‘জইশ আল-আদল’-এর আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: রয়া নিউজ