
নির্বাচনে হেরে ইরানে ‘বড় ধরনের আঘাতের’ ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। এরইমধ্যে সিনেট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধীরা। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর, প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) ভোরে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’।
এর আগে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’
মার্কিন সংবামধ্যমগুলোর সবশেষ তথ্যানুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজীন ৫১টি আসন জয় নিশ্চিত করেছে বিরোধীরা। এখনো দুইটি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে রিপাবলিকান পার্টি ৩৯টি আসনে জয় নিশ্চিত করেছে। আর ৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সূত্র: বিবিসি, আল জাজিরা