
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৪:৭

গাজীপুরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের ধাওয়া দেয় পুলিশ।
পোশাক শ্রমিকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে শিল্পাঞ্চল এলাকা। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই গাজীপুর, নারায়ণগঞ্জ, হেমায়েতপুরেন বিক্ষোভ করছেন শ্রমিকরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির পাশাপাশি তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পুলিশের দাবি, শ্রমিকরা সড়ক ছেড়ে দিলেও কিছু দুষ্কৃতীকারী সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন, বেতন না বাড়লে সড়ক ছাড়বেন না।
মাসিক বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন থামছেই না। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ, মিরপুরসহ শিল্পাঞ্চল এলাকাগুলোতে সকাল থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকরা।
সকাল সাড়ে ৯টায় গাজীপুর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। উত্তাপ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের দমাতে পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক বলেন, শ্রমিকরা সড়ক ছেড়ে দিলেও দুষ্কৃতীকারীরা সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে।
এদিকে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকরা। সকালে কাঠেরপুল এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে আশেপাশের বিভিন্ন সড়ক। শ্রমিকরা বলছেন, দাবি না মানলে সড়ক ছাড়বেন না। অন্যদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ।
অন্যদিকে সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে পল্লবীতে বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।