
মধ্যবর্তী নির্বাচনে হারলে আমি ‘মিস্টার ভেটো’ হয়ে যাবো: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১২:৯

তবে যুদ্ধ ঘিরে কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা কমছে না। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দ্রুত অবসান হবে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রোববার (১ নভেম্বর) ‘রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক’-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানে আমরা বড় ধরনের বিজয় অর্জন করেছি এবং খুব শিগগিরই কোনো না কোনোভাবে এর সমাপ্তি টানব। হতে পারে তারা কোনো চুক্তিতে আসবে, অথবা আমরাই এর ইতি টেনে দেব। আমরা যা করেছি, তা সত্যিই অসাধারণ।’
তবে যুদ্ধ ঘিরে কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা কমছে না। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘কূটনীতি বেছে নেয়ার মতো যথেষ্ট কাণ্ডজ্ঞান’ রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির জবাবে সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দাবি, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক বাহিনী এখন আগের চেয়ে বেশি শক্তিশালী বলেও দাবি করেছেন আরাঘচি। তবে একই সঙ্গে কূটনীতির পথও খোলা রাখতে চায় তেহরান।
সূত্র: আল জাজিরা