
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের একটি বিশেষ ইউনিট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র জোহরান মামদানি। এর পরিবর্তে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ সামাল দিতে বেসামরিক নেতৃত্বাধীন নতুন একটি বিভাগ গঠন করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে নিয়ে এক যৌথ ঘোষণায় মেয়র এই সিদ্ধান্তের কথা জানান।
গত বছরের নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক দশকের পুরোনো সন্ত্রাসবিরোধী ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাস্তায় বিক্ষোভ চলাকালে সশস্ত্র ও দাঙ্গা-নিরোধক পোশাক পরা কর্মকর্তাদের মাধ্যমে পেপার স্প্রে ব্যবহার এবং গণগ্রেপ্তারের মতো কঠোর কৌশলের কারণে ইউনিটটি দীর্ঘদিন ধরে আইনি চ্যালেঞ্জের মুখে ছিল।
নতুন পরিকল্পনার বিষয়ে মেয়র মামদানি জানান, তিনি ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ নামে একটি বেসামরিক নেতৃত্বাধীন নতুন দল গঠন করছেন। এই দলের সদস্যরা নিরস্ত্র থাকবেন এবং তাদের কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে না। এ ছাড়া বিলুপ্ত হতে যাওয়া এসআরজি ইউনিটের আংশিক স্থলাভিষিক্ত হিসেবে এনওয়াইপিডির অধীনে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ নামে একটি নতুন ইউনিট গঠন করা হবে, যা ভিন্ন পদ্ধতিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে কাজ করবে।
এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, ‘সাংবিধানিক অধিকার চর্চা করতে গিয়ে বিক্ষোভে অংশ নেওয়া নিউইয়র্কবাসীদের সাথে সন্ত্রাসী হুমকির মতো একই ধরনের পুলিশি আচরণ করা উচিত নয়।’
২০২০ সালের গ্রীষ্মে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী, সাংবাদিক ও আইনি পর্যবেক্ষকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এনওয়াইসিএলইউ) মামলা করেছিল। ২০২৩ সালের এক আইনি সমঝোতায় এসআরজি ইউনিটটি তীব্র তিরস্কারের মুখে পড়ে।
প্রাসঙ্গিক:
মেয়রের এই ঘোষণাকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে এনওয়াইসিএলইউ এবং অন্যান্য নাগরিক অধিকার সংগঠন। তবে তাদের আশঙ্কা, নতুন ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ যেন শেষ পর্যন্ত পুরোনো এসআরজির কেবল নাম পরিবর্তন হয়ে না দাঁড়ায়।
শহরটির বৃহত্তম পাবলিক ডিফেন্ডার অফিস ‘লিগ্যাল এইড সোসাইটি’ এক বিবৃতিতে এনওয়াইপিডির অন্যতম সমালোচিত এই ইউনিটটি বিলুপ্ত করার প্রশংসা করেছে। তবে তারা বলেছে, এসআরজির পুরোনো কৌশলের পুনরাবৃত্তি রোধে নতুন ইউনিটের ওপর কঠোর নজরদারি প্রয়োজন। এনওয়াইসিএলইউ জানিয়েছে, ২০২৩ সালের আইনি সমঝোতা মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তারা নতুন এই ইউনিটটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, আগামী বসন্তের আগেই এসআরজির প্রায় ৫০০ কর্মকর্তাকে বিভাগের ভেতরেই অন্যত্র বদলি করা হবে এবং তাদের একাংশকে বর্তমান কাউন্টারটেরোরিজম ব্যুরোতে পাঠানো হবে। মেয়রের সঙ্গে এবিসির ‘আইউইটনেস নিউজ’-কে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে টিশ বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতিতে এনওয়াইপিডি যেভাবে সাড়া দেয়, তাতে কোনো পরিবর্তন আসবে না।’
তবে নতুন ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ কীভাবে এসআরজি থেকে আলাদা হবে বা এতে সাবেক এসআরজি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাব দেননি মেয়রের মুখপাত্র।
এদিকে পুলিশ ইউনিয়নগুলো মেয়রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হবে। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেন্ড্রি এক বিবৃতিতে বলেন, ‘আগামীতে যখন বিক্ষোভকারীরা সেতু ও সড়ক অবরোধ করে বা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার জীবনযাত্রা ব্যাহত করবে, তখন মনে রাখবেন, মেয়র মামদানি তাদের পক্ষে আছেন, আপনার পক্ষে নন।’
সূত্র: রয়টার্স