
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:২৪

প্রতীকী ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
ডেঙ্গুতে চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছে।