
নভেম্বরে স্কুল-কলেজে মিলছে টানা ৩ দিনের ছুটি
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৭:২২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সম্প্রতি সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন হাসপাতাল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সেই পরিদর্শনের পর ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
১. প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে তা অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৩. শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪. প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়টিকে ‘অতিব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।