
মামলা করলেন আসিফ আকবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:১৫

ভিন্নধর্মী গল্প ও পরীমণির নতুন লুক ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত এই সিনেমাটি নির্মিত হচ্ছে সার্ভাইভাল স্টোরি বা টিকে থাকার সংগ্রামের গল্পে। ভিন্নধর্মী গল্প ও পরীমণির নতুন লুক ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘ফারজানা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে কেন্দ্র করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় এক নারীর কঠিন জীবনসংগ্রাম।
স্বামীকে হারানোর পর সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে। একদিকে সন্তানকে আগলে রাখা, অন্যদিকে নিজের জীবন ও সংসার টিকিয়ে রাখার লড়াই—এমন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। প্রতিকূল পরিস্থিতিতে একজন নারী কীভাবে সাহস ও দৃঢ়তা নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নেন, সেটিই উঠে আসবে ‘ফারজানা’য়।
নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কিছু প্রশংসিত নাটক পরিচালনা করেছেন। তবে ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ফলে সিনেমাটি তার পরিচালনাজীবনেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।
সিনেমাটি নিয়ে পরীমণির গণমাধ্যমকে জানিয়েছেন, এই প্রজেক্টের পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই। প্রায় ছয় মাস আগে সিনেমাটির জন্য তার লুক চূড়ান্ত করা হয়। তবে পরবর্তী সময়ে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
বর্তমানে সিনেমাটির শুটিং শেষের পথে রয়েছে। সংশ্লিষ্টদের আশা, শুটিংয়ের কাজ সম্পন্ন হলে খুব শিগগিরই সিনেমাটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে।