
চকবাজারে চাঁদাবাজিতে নাজেহাল ব্যবসায়ীরা: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:১৪

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তারা কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি-নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
এসময় নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারের টাকায় নিজেদের প্রচারণা করছেন বলেও অভিযোগ করেন নাহিদ।
সরকার ভারতের সাথে গোপনে আঁতাত করে পাহাড় অশান্ত করার চক্রান্ত করছে এমন মন্তব্য করে এনসিপির নাহিদ ইসলাম বলেন, আওমীয়া লীগের সাথেও আঁতাতের মাধ্যমে বিএনপিই নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরত আনবে।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নেই-এ অভিযোগ করে তিনি আরও বলেন, পাশের দেশে অর্ধেক দামে এলপিজি গ্যাস পাওয়া গেলেও আমাদের দেশে কেন সম্ভব হয় না? সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে পারছে না।
বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা শুরু করেছে -এ কথা জানিয়ে তিনি বলেন, এনসিপি ঐকমত্য কমিশনে নতুন করে এর ফর্মূলা দিয়েছিল। কিন্তু স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকার করার কথা ভাবছে বিএনপি। এটি নির্দলীয় কীভাবে হয় এমন প্রশ্নও রাখেন তিনি।