
হাড় ক্ষয় রোধে সচেতনতা কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

দেশে এখন পর্যন্ত (গত ১৫ মার্চ থেকে) হাম ও উপসর্গে ১২০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে ৫ জন এবং হাম উপসর্গে ৩ জন মারা গেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৩৬৬ জন। এদিকে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ৫ জনসহ চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন এবং রংপুর বিভাগে ৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সিলেট বিভাগে নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও তিনজনের মৃত্যুসহ এখন পর্যন্ত (গত ১৫ মার্চ থেকে) ১২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। বাকী ১১০০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন।