
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৩১
প্রেস ক্লাবে কথা বলছেন ইশরাক হোসেন
বিতর্কিত সেই অভিযানের বিশদ বিবরণ দিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, যে এলাকায় তিনি অভিযানে গিয়েছিলেন। এলাকাটি সব রকম মাদকের ডিস্ট্রিবিউশন হাবে পরিণত হয়েছে। তাদের কাছে অর্থ-অস্ত্র সবই রয়েছে।
যে অস্ত্রটি নিয়ে আলোচনা; তা বৈধ এবং আত্মরক্ষার্থে কিছু সময়ের জন্য হাতে নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, পুলিশ সেখানে যেতে চায় না।
ইশরাক বলেন, সেখানে জমি দখল বা চাঁদাবাজি করতে যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। মিডিয়া সেই অবজেক্টিভ ধ্বংস করেছে।
ভাইরাল ভিডিওর মাধ্যমে ব্যক্তিগত ও দলের ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে, তাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেই পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছি। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ চলতে থাকবে, যোগ করেন ইশরাক।