
টাইগার শ্রফকে হত্যাচেষ্টার পর ‘অপারেশন সম্পন্ন’ বার্তা, তদন্তে পুলিশ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৭:৫৬

মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত
যে কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। আজ সেই কণ্ঠস্বর নিয়েই আক্ষেপ মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের। অতিরিক্ত ভেপিংয়ের অভ্যাসের কারণে কণ্ঠস্বর বদলে গেছে বলে জানিয়েছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভক্তদের দিয়েছেন সতর্কবার্তাও।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সেলেনা জানান, অতিরিক্ত নিকোটিন ভেপ করার কারণে তার গলার স্বর আর আগের মতো নেই। নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসাও যে বেশ কঠিন, সে কথাও স্বীকার করেছেন তিনি।
একই সাথে যারা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন, তাদের এই অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সেলেনা। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সুশীল সমাজে ভেপিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে চলছে আলোচনাও।
অতীতে দীর্ঘদিন ধরে লুপাস নামের জটিল অটোইমিউন রোগের সঙ্গে লড়েছেন সেলেনা, এখনও লড়ছেন। ২০১৭ সালে রোগটির জটিলতায় তার কিডনি প্রতিস্থাপন করতে হয়। এ কারণে দীর্ঘদিন শারীরিক নানা চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছিলেন গায়িকা। তবে ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর পরিবর্তনের সঙ্গে লুপাসের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এমন পরিস্থিতিতেই ভক্তদের সতর্ক করে নিজের অভিজ্ঞতা জানিয়ে সেলেনা ভক্তদের যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তাহলো নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসা সহজ নয় তাই নতুন করে এই অভ্যাসে জড়ানোর আগে সতর্ক হওয়া জরুরি।