
ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:৪০

ডা. জুবাইদা রহমান। সংগৃহীত ছবি
দেশে হাড় ক্ষয় রোগে ভুগছেন ৬০ লাখ মানুষ। এই রোগ প্রতিরোধে প্রতি বছর এক মাসব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড় ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বছরের এক মাস হাড় ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণ করা জরুরি। সমন্বিত উদ্যোগ, শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড় ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব।
এ সময় বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড় ক্ষয় হয়, যার ফলে শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করা দরকার।
এ ছাড়া, কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড় ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন তারা।