
ডলারের বাজারে উত্তাপ, খোলাবাজারে দাম প্রায় ১২৯ টাকা
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৬

ফাইল ছবি
গত অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। একইসঙ্গে অস্বস্তি কমেছে খাদ্য মূল্যস্ফীতিতেও; তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের সবশেষ তথ্য বলছে, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে, গত সেপ্টেম্বর মাসে যেটি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
অস্বস্তি কমেছে খাদ্য মূল্যস্ফীতিতেও। অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। সেপ্টেম্বরে যেটি ছিল ৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থাকলেও অক্টোবর মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ।
এছাড়া অক্টোবর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৩৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ দশমিক ২১ শতাংশ।
অক্টোবর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪২ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ।
প্রাসঙ্গিক: