
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৬:৪

বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত
চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৪ কোটি ১২ ডলার রেমিট্যান্স।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
এর আগে গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
প্রাসঙ্গিক: