
দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৯:১২

‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে রাইসার চরিত্রের নাম আয়েশা। ছবি: সংগৃহীত
‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর নতুন ধারাবাহিক নিয়ে এসেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত ধারাবাহিকটির নাম ‘ফিরে আসার গল্প’।
চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি। এবার এই ধারাবাহিকে অভিনয় করেছেন ‘ফেস অফ টুমরো’ সিজন ওয়ানের চ্যাম্পিয়ন রাইসা সুলতানা।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। আরও আছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ। তাদের সঙ্গে এবার দেখা যাবে নবাগত রাইসাকে।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে রাইসার চরিত্রের নাম আয়েশা। তবে কে এই আয়েশা, গল্পের অন্য চরিত্রগুলোর সঙ্গে তার সম্পর্কই–বা কী, তা নিয়ে আপাতত রহস্য থাকছে।
জানা গেছে, ধারাবাহিকের গল্পে অতীতের কিছু ঘটনার সঙ্গে যোগ রয়েছে আয়েশার। তার উপস্থিতি গল্পের কোন অজানা অধ্যায় সামনে নিয়ে আসবে, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বগুলোর জন্য।
৩৬০ ডিগ্রি সিনেমার আয়োজনে অনুষ্ঠিত প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘ফেস অফ টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হন রাইসা সুলতানা। সেখান থেকে উঠে এসে এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান আর জীবনের নানা হিসাব-নিকাশ নিয়ে এগিয়েছে ‘ফিরে আসার গল্প’।
প্রাসঙ্গিক: