
স্ট্রোকের পর ডেঙ্গু, আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সাহেদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:৬

৬১ বছরে পা রাখলেন বলিউডের এই মহাতারকা। ছবি: সংগৃহীত
বলিউডের বাদশাহ, রোমান্সের রাজপুত্র, কোটি ভক্তের স্বপ্নের নায়ক। পর্দায় তার হাসি যেমন মুগ্ধ করে, তেমনি উপস্থিতিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। এই নায়কের জন্মদিনে যেন ভালোবাসার সব পথ এসে মেশে মুম্বাইয়ের মান্নাতে। প্রিয় তারকাকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনুরাগীরা।
এবার মান্নাতের বারান্দায় দেখা যায়নি কিং খানকে। তবে ভক্তদের নিরাশ করেননি বলিউড বাদশাহ। বাড়ির সামনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। সেখানে প্রদর্শিত হচ্ছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন লুকের পোস্টার। শুধু তাই নয়, পর্দায় ভেসে উঠছে শাহরুখের জনপ্রিয় বিভিন্ন সংলাপও। মান্নাতে এই প্রথম কোনো সিনেমা ঘিরে এমন বিশেষ আয়োজন।
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ। সাধারণ এক তরুণ থেকে হয়ে উঠেছেন বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার নাম। তার পথচলা যেন স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এক দীর্ঘ গল্প।
নব্বইয়ের দশকে বড় পর্দায় পা রেখেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন শাহরুখ। রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও নিজেকে আটকে রাখেননি একটি পরিচয়ে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’- একেক সিনেমায় একেক রূপে হাজির হয়েছেন তিনি।
কখনো রোমান্টিক প্রেমিক, কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, আবার কখনো জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, রসবোধ এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক তাকে দিয়েছে আলাদা পরিচিতি।
আজ ২ নভেম্বর ৬১ বছরে পা রাখলেন বলিউডের এই মহাতারকা। জন্মদিনে সামাজিক মাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা আর প্রিয় নায়ককে ঘিরে নানা স্মৃতিচারণ। পর্দায় কিংবা মান্নাতের বারান্দায়- শাহরুখের অপেক্ষায় যে ভক্তদের ভালোবাসায় এতটুকু ভাটা নেই, তা আবারও স্পষ্ট।