
তৌসিফের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে কী লিখলেন স্পর্শিয়া?
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৫

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই অভিনেতা। এবার জন্মদিনের আগেই নতুন পোস্টার প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এলেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। পোস্টারে তাঁর ব্যতিক্রমী লুকের পাশাপাশি একটি সংলাপও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সেখানে লেখা, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’
পোস্টারে কালো পোশাকে দেখা গেছে শাহরুখকে। পাকা চুল, মুখভর্তি দাড়ি, পোশাকে রক্তের দাগ আর গম্ভীর অভিব্যক্তি—সব মিলিয়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন তিনি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো এবং চারপাশের ধ্বংসযজ্ঞের আবহ ছবিটিতে যোগ করেছে রহস্যময় মাত্রা।
রোমান্টিক নায়ক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকলেও ‘কিং’-এ শাহরুখকে দেখা যাচ্ছে অনেক বেশি রুক্ষ ও অ্যাকশননির্ভর চরিত্রে। তবে তীব্র অ্যাকশনধর্মী পরিবেশের মধ্যেও ‘খুনি নই, প্রেমিক’ সংলাপটি দর্শকদের ভাবিয়ে তুলেছে। চরিত্রটির অতীত, সম্পর্ক ও গল্পের গতিপথ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শাহরুখের নতুন লুকের প্রশংসা করেছেন, কেউ আবার সিনেমাটিতে বড় পরিসরের অ্যাকশন দেখার প্রত্যাশা জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন জানিয়েছেন, পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় রয়েছেন তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখের মেয়ে সুহানা খান।
এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনয় করেছিলেন ‘পাঠান’ সিনেমায়। এ ছাড়া ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর বড় পর্দায় শাহরুখকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।
আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিনকে ঘিরেও সিনেমাটির প্রচারণায় নতুন কোনো চমক আসতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।